সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা মিতুর খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু দেশে ফিরবেন শেখ হাসিনা, আশাবাদী রুমিন ফারহানা জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী মিনু ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট ছিলেন শেখ হাসিনা : রুহুল কবির রিজভী ছাত্রদলকে ইসরায়েলের সঙ্গে তুলনা করলেন সাদিক কায়েম জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী নতুন বিপ্লবের ইঙ্গিত, প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির জুলাই স্মৃতি জাদুঘর নতুন প্রজন্মের জন্য ইতিহাসের সেতুবন্ধ : ড. ইউনূস জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল..

প্রকাশ: ৫ আগস্ট ২০২৬ । ১৭:৩০ | আপডেট: ৫ আগস্ট ২০২৬ । ১৭:৩০

ওমর ফারুক “ ব্যুরো চীফ, রাজশাহী ”

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বিজয় দিবস বাংলাদেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক দীপ্ত প্রত্যয়। জাতি এই দিবসটিকে মহান মুক্তিযুদ্ধ, ৫২-র ভাষা আন্দোলন এবং ৬৯-এর গণঅভ্যুত্থানের মতোই চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

আজ বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, শহিদদের পরিবার যেন কোনোভাবে অসম্মানিত বা নির্যাতিত না হয়, তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।

সরকার শহিদদের সন্তানদের লেখাপড়া ও পরিবারের দেখভালের দায়িত্ব নিয়েছে এবং প্রয়োজনে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বিগত ১৭ বছরের দুঃশাসনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের ফলে আজ জাতি বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ পেয়েছে।

তিনি সম্প্রতি মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি চাকরিতে নিয়োগ প্রদানের উদাহরণ টেনে বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।

রাজশাহীর উন্নয়নে এবং আঞ্চলিক প্রতিষ্ঠানগুলো রক্ষায় তাঁর দৃঢ় অববস্থানের কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, নেসকো (ঘঊঝঈঙ) বা অন্য কোনো প্রতিষ্ঠান রাজশাহী থেকে সরিয়ে নিতে দেওয়া হবে না। তিনি দেশে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান এবং বলেন, “আর কোনো প্রতিহিংসা নয়, আগুন বা ভাঙচুর নয়, সবাইকে মিলে দেশ গড়তে হবে ।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জ ডিআইজি আশিক সাইদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান।

এছাড়াও বক্তব্য প্রদান করেন, শহীদ সাকিব আঞ্জুমের বাবা মাইনুল হক, শহীদ আবু রায়হানের বাবা মুসলেম আলী ও শহীদ মিনারুলের স্ত্রী নুরেসান ও আহত জুলাই যোদ্ধারা।

শহীদের স্বজনরা তাদের বক্তব্যে আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। সেই সাথে শহীদ ও আহতদের পরিবারের পাশে সবসময় দাঁড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ করেন৷ আলোচনা সভায় অন্যান্য জুলাই যোদ্ধা ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জুলাই শহিদ পরিবারকে শুভেচ্ছা উপহার এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রীসহ অতিথিবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!