কুয়াকাটায় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া দুই..

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩ । ১৮:২৮ | আপডেট: ২৯ জুলাই ২০২৩ । ১৮:২৮

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

কুয়াকাটায় ১নং বয়া সংলগ্ন বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ২৯ জেলেসহ মাছ ধরা দুটি ট্রলারডুবির ঘটনায় রবিউল ইসলাম নামের এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
শনিবার দুপুরের দিকে ডুবে যাওয়া এফবি মুনিয়া ও এফবি জোবায়ের নামের ট্রলার দুটির সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ জেলে রবিউল ইসলাম রাঙ্গাবালী উপজেলার কাজিকান্দ্রা গ্রামের রফিকুল ইসলামের বড় ছেলে।
উদ্ধার হওয়া বাকী জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার কাজি কান্দা, নিছকাটা, মনিপাড়া ও মৌডুবী গ্রামে। এফবি জোবায়ের, এফবি মুনিয়া ট্রলার দুটি উদ্ধারের জন্য তিনটি ট্রলার শনিবার সকাল থেকে চেষ্টা চালিয়ে দুপুরে ট্রলার দুটি উদ্ধার করেন বলে জানান ওই ট্রলার উদ্ধার করতে যাওয়া ট্রলারের মালিক হাজী আক্তার হোসেন গাজী।
এফবি জোবায়ের, এফবি মুনিয়া ট্রলারের মালিক মো. ইলিয়াস মৃধা ও বশির উদ্দিন ফরাজী জানান, শুক্রবার সন্ধ্যায় উদ্ধার হওয়া দুটি ট্রলারের জেলেদের মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা করে শনিবার যে যার মতো তাদের বাড়িতে ফিরে গেছেন।
উল্লেখ্য, শুক্রবার দপুর সাড়ে ১২টার দিকে বঙ্গোপসাগরে হঠাৎ ঝড়ের কবলে ট্রলার দুটি ডুবে যায়। এ সময় সমুদ্রে মাছ ধরা অপর একটি ট্রলারের লোকজন দুটি ট্রলারের ২৮ জন জেলেকে উদ্ধার করতে পারলেও জেলে রবিউল ইসলামের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!