রাঙ্গাবালীতে এক দম্পতির মানবেতর জীবন-যাপন
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬ । ১৭:০৩ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ । ১৭:০৩
মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী করেসপন্ডেন্ট,পটুয়াখালীঃ
‘বাড়ি তো নয় পাখির বাসা-ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হওয়া দিলেই ঘর নড়বড় করে, তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।’ পল্লী কবি জসিম উদ্দীনের আসমানী কবিতার এই লাইনগুলোই যেনো বাস্তবে রূপ মিলেছে পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার আমলিবাড়িয়া গ্রামের মোঃ মোসলেম রাড়ী ও রওশনারার জীবনে।
কবিতার আসমানী ভেন্না পাতার ছানির ঘরে থাকলেও বাস্তবের ৭৫ বছরের বৃদ্ধ ও বৃদ্ধা যুগের পর যুগ ধরে ছোট্ট একটা ভাঙা ঘরে বসবাস করছেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সেখানে মানবেতর জীবনযাপন করছেন তারা। পাঁচ ছেলে ও এক মেয়ে থাকলেও কারো কাছে তার থাকার জায়গা হয়নি।
রাঙ্গাবালী উপজেলার আমলিবাড়িয়া গ্রামে ওই দম্পতির বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট্ট একটা ভাঙা ঘরের ভেতরে সম্বল বলতে শুধু একটা চৌকি। দুপুর বেলা কি রান্না করেছেন? জানতে চাইলে মোসলেম রাড়ী বলেন, ‘গতকাল সন্ধায় আলুসিদ্ধ ও ভাত রান্না করে রাতে খেয়েছি।আজ সকাল থেকে কিছুই খেতে পরি নাই।আশ-পাশ থেকে যদি কেউ কিছু দিয়ে যায় তাহলে খেতে পারবো।তা না হলে না খেয়েই থাকতে হবে।
তাদের পরিবারের কথা জানতে চাইলে বলেন,মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে অতি কষ্টে খেয়ে বেঁচে আছি। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেরাও যে যার মতো আলাদা থাকে।চার ছেলে ঢাকা আছে,অন্য এক ছেলে গ্রামেই থাকে।তারই বউ বাচ্চা নিয়ে চলতেই খুব কষ্ট।এরপরেও মাঝে মাঝে একটু আধটু খোঁজখবর নেয়।
ওই অসহায় দম্পতি আরো জানান, বসতভিটাই আছে,ঘরতো আপনি দেখতেই পাচ্ছেন।অভাবের কারনে ঘর সংস্কার করেতে পারিনি। সরকারি ঘর দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ছবি ও আইডি কার্ড নেওয়া হয়েছে অনেকবার। তবুও সরকারি ঘর পাইনি। এখন ভাঙ্গা ঘরে ঝড়-বৃষ্টি ও রোদ সহ্য করেই বসবাস করছি।
রওশনারা বেগম বলেন, ‘মানুষের বাড়ি থেকে চেয়ে-চিন্তে খাবার ব্যবস্থা করি। কিন্তু সে খাবার ঘরে রাখতে পারিনা। ঘরের উপরের চালা ও বেড়া ভাঙ্গা থাকায় কুকুর-বিড়াল ঢুকে সব খেয়ে ফেলে। একটু বৃষ্টি হলে সারারাত পলিথিন মাথায় দিয়ে বসে থাকতে হয়। আমার বসবাসের জায়গাতেই যদি সরকারি ভাবে একটা ঘর পেতাম তাহলে জীবনের বাকিটা সময় শান্তিতে কাটাতে পারতাম বলে জানান তিনি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.