নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নজরদারিতে, নাশকতার..

প্রকাশ: ৩ আগস্ট ২০২৬ । ১৪:৩৩ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ । ১৪:৩৩

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার কোন সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমা পাওয়া বিষয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আশুলিয়াতে দুষ্কৃতিকারী ব্যাগ রেখে যায়। পরে সেটি উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে যোগসূত্র আছে কিনা তদন্ত করা হচ্ছে। তবে, আগের সময়ের তুলনায় এ ধরনের ঘটনা অনেকটা কম। এছাড়া, দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

তিনি জানান, পুলিশ বাহিনীতে নিশ্চিত করা হয়, যেন আন এটেন্ডেড যানবাহন না থাকে; পুরো টিমের সবাই একসাথে গাড়ি রেখে যেন চা খেতে বা বিশ্রামে না যায়। কেউ না কেউ যেন গাড়ির কাছে থাকে। এছাড়া, সরকার সবসময় সতর্ক আছে।

এসময় সাবেক আইজিপি বেনজির ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শর্তসাপেক্ষে বেনজীর আহমেদকে জামিন দেওয়া হয়েছে। সরকার নিয়োজিত ল ফার্মকে বিষয়টি জানিয়েছি। কি কি শর্ত আছে জানতে সার্টিফাইড কপি তোলার জন্য অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, যে ল ফার্ম নিয়োজিত আছে তাদেরকে বলা হয়েছে অতিদ্রুত যেন জামিন বাতিলের ব্যবস্থা করতে আদালতে পিটিশন দায়ের করে। বেনজীরের কাছে অন্যান্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে আমাদের সন্দেহ রয়েছে। কূটনৈতিক প্রক্রিয়াতেই তাকে ফেরত আনার চেষ্টা চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!