সংবাদ শিরোনাম
বই পড়াতে শিক্ষার্থীদের কাছে যাচ্ছে প্রশাসন আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত উন্মুক্তভাবে গবাদি পশু ছেড়ে দিলে আইনানুগ ব্যবস্থা : শ্রীমঙ্গল ইউএনও ইন্টারনেটের গতি ও মানে পিছিয়ে বাংলাদেশ, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তলানির দিকে সাংবাদিকতায় অপতথ্য ও পক্ষপাত গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে : তথ্যমন্ত্রী ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ৭০ টাকা মোটরসাইকেলে নতুন নিয়ম, সামনেও বসবে নম্বর প্লেট সারাদেশে রেড অ্যালার্ট, সর্বোচ্চ সতর্কতা জারি করল পুলিশ সদর দপ্তর গাইবান্ধায় হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী দুমকিতে ব্যস্ত সময় কাটালেন এমপি আলতাফ হোসেন চৌধুরী: মতবিনিময়, বৃক্ষরোপণ ও হাসপাতাল পরিদর্শন

আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

প্রকাশ: ২ আগস্ট ২০২৬ । ১৯:৩৩ | আপডেট: ২ আগস্ট ২০২৬ । ১৯:৩৩

জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে এ উপলক্ষে উপজেলা হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে আবার হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীবের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, ডা. মিরন হালদার, ডা. শাহানাজ পারভীন সেতু, ডা. সাবরিনা ইসলাম, নার্স মাধবী লতা রাজিব, রিংকু হালদার, আগৈলঝাড়া প্রেসক্লব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাংবাদিক এইচএম মাসুম ও বিকাশ রায় প্রমুখ।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব বলেন, শিশুর জন্মের পরপরই মায়ের শালদুধ পান করানো অত্যন্ত জরুরি। মায়ের বুকের দুধে এমন সব প্রাকৃতিক পুষ্টি ও রোগ প্রতিরোধী উপাদান রয়েছে, যা নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। এতে শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হওয়ার পাশাপাশি ডায়রিয়া, নিউমোনিয়া, হামসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ বলেন, বুকের দুধ শুধু শিশুর পুষ্টি নিশ্চিত করে না, এটি মা ও শিশুর মধ্যে গভীর আবেগিক সম্পর্ক গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!