দুমকিতে ব্যস্ত সময় কাটালেন এমপি..
প্রকাশ: 2 August 2026 । 16:37 | আপডেট: 2 August 2026 । 16:37
মোঃ জসীম উদ্দিন, দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
সাত দিনের সফরের প্রথম দিনেই রাজপথ ও উন্নয়ন কর্মকাণ্ডে সরব উপস্থিতি জানান দিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। দুমকি উপজেলায় মতবিনিময় সভা, পরিবেশ সুরক্ষা কর্মসূচি এবং সরকারি সেবা তদারকিসহ নানা আয়োজনে কর্মব্যস্ত দিন পার করেছেন তিনি।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘জুলাই যোদ্ধা’, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এক আবেগঘন ও দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মো. মতিউর রহমান দিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আলতাফ হোসেন চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার।সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, দলীয় ঐক্য সুদৃঢ় রাখা এবং ভবিষ্যৎ কর্মসূচি সফল করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি একই দিনে বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সূচনা করেন সংসদ সদস্য: কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে তিনি চারা গাছ রোপণ করেন ও মৎস্য সম্পদ জোরদারে উপজেলার পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন।
পরবর্তীতে তিনি দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিনে পরিদর্শন করেন। চিকিৎসাধীন রোগীদের সেবার মান এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
স্থানীয় নেতাকর্মী ও সুশীল সমাজের মতে, প্রথম দিনেই রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক সেবার তদারকি দুমকিতে নতুন প্রাণের সঞ্চার করেছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.