গোবিন্দগঞ্জে ৩ কোটি টাকা ব্যয়ে..

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ । ১৯:৪১ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ । ১৯:৪১

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দুইটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৩টায় উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে সড়ক দুইটির উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক, আব্দুল মান্নান সিন্টু, পৌর বিএনপি নেতা মনোয়ার হোসেন রাজু,ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রয়েল, সাংগঠনিক সম্পাদক মোতাহার আলী, প্রচার সম্পাদক আবু বকর, জেলা ওলামাদলের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আতিকুর রহমান রতন, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ,বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক শাহানূর ইসলাম সাদ্দাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলামিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার,ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আবু নাইমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বৃহত্তর রংপুর অঞ্চলের জেলা সমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তত্ত্বাবধানে ১ কোটি ৮৮ লাখ ১৫ হাজার ৮৯৭ টাকা ব্যয়ে ৯২০ মিটার দৈর্ঘ্যের পারগয়রা জরিপপুর বাজার ভায়া কুদাম সড়ক এবং ১ কোটি ১ লাখ ১৬ হাজার ৫৭৭ টাকা ব্যয়ে ১৬২৫ মিটার দৈর্ঘ্যের মিরকুচি মদনতাইর ববনপুর ভায়া বালুপাড়া সড়ক উন্নয়ন কাজ করা হবে। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এমএ জহির লিমিটেড সড়ক উন্নয়ন কাজ দুটি সম্পন্ন করবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!