স্বচ্ছ ও সহজ আর্থিক সেবায়..
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ । ১৮:৪৯ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ । ১৮:৪৯
মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী করেসপন্ডেন্টপটুয়াখালী :-
স্থানীয় সরকার বিভাগ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহায়তায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রথমবারের মতো ডিজিটাল ক্ল্যাডফাই (CloudFi) অ্যাপের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ঋণ বিতরণ করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন এবং আর্থিক সেবাকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চরমোন্তাজ জলবায়ু ও জীবিকা উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সমবায়ের ১০ জন সদস্যের মাঝে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ঋণ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ডিজিটাল পদ্ধতিতে ঋণ বিতরণের মাধ্যমে আর্থিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। একই সঙ্গে ঋণ বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া সমবায়ের সদস্যরা ডিজিটাল আর্থিক সেবা কতটা সহজে ব্যবহার করতে পারছেন, তাও এ পাইলট কার্যক্রমের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
সংশ্লিষ্টরা জানান, এ কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে বৃহত্তর পরিসরে ডিজিটাল পদ্ধতিতে ঋণ বিতরণের সম্ভাবনা যাচাই ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় সরকার বিভাগ, লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প এবং ইউএনডিপি বাংলাদেশের কারিগরি সহায়তায় চরমোন্তাজ জলবায়ু ও জীবিকা উন্নয়ন সমবায় সমিতি এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.