হামলা আপাতত বন্ধ, সমঝোতা না..

প্রকাশ: 28 July 2026 । 11:45 | আপডেট: 28 July 2026 । 11:45

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের অনুরোধের পরিপ্রেক্ষিতেই দেশটির ওপর সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে, নতুন যুদ্ধবিরতি চুক্তিতে দুই পক্ষ পৌঁছাতে না পারলে, আবারও হামলা শুরু হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তারা খুব ভদ্রভাবে আমাদের বলেছে, ‘অনুগ্রহ করে হামলা বন্ধ করুন, চলুন বৈঠকে বসি।’ এখন আমরা সেই পর্যায়েই আছি। দেখি কী হয়! যদি কোনো সমঝোতা না হয়, তাহলে আবার আগের অবস্থায় ফিরে যাব।’

প্রায় দুই সপ্তাহ ধরে, ইরানে, ধারাবাহিক হামলার পর যুক্তরাষ্ট্র এই বিরতি দেয়। একই সময়ে ট্রাম্প প্রশাসন, তেহরানের বিরুদ্ধে পরবর্তী সামরিক পদক্ষেপ কী হতে পারে, তা নিয়েও মূল্যায়ন করছে।

এর আগে, সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সামরিক অভিযান আরও বিস্তৃত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাদের আশঙ্কা ছিল, দীর্ঘমেয়াদি অভিযান চালালে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুতে চাপ পড়তে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!