জিয়াউর রহমান ও খালেদা জিয়ার..

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ । ১৬:২৯ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ । ১৬:৩২

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে গিয়ে তিনি তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়া উদ্যানে তার নির্বাচনি এলাকা ভোলার বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। তারা বিভিন্ন স্লোগানও দেন।

এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জুলাই) সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!