আত্রাইয়ে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ..
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ । ১১:০৫ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ । ১১:০৫
মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) করেসপন্ডেন্টঃ
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযানে নওগাঁর আত্রাই থানা পুলিশ ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৪ জুলাই) পরিচালিত অভিযানে উপজেলার মহাদিঘী (ডাঙ্গাপাড়া) এলাকার বাসিন্দা মো. রইচ (৫৩), পিতা- মৃত কফিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৯ (ঊনচল্লিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.