সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে..
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ । ১৫:০৭ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ । ১৫:০৭
ওমর ফারুক “ ব্যুরো চীফ, রাজশাহী ”
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী আমাদের সবার। আর সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে আমাদের সবার প্রিয় রাজশাহী।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ২২-২৪ জুলাই তিন দিনব্যাপী ৩-১৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের হৃদরোগ সশনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, আমরা দলীয় অন্ধত্ব বিশ্বাস করিনা। ক্ষমতার অপব্যবহার নয়। সবাই মিলেই এই রাজশাহী মহানগর। সবার মিলিত এগিয়ে যাবে রাজশাহী।
হার্ট ফাউন্ডেশনের ব্যাপারে তিনি বলেন, আমি খুব আনন্দিত। হার্ট ফাউন্ডেশন তিলে তিলে এই পর্যায়ে এসেছে। তিন দিনব্যাপী শিশু শিক্ষার্থীদের হৃদরোগ সশনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম করেছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। হার্ট ফাউন্ডেশন ভবিষ্যতে আরও ভাল কিছু করবে।
হার্ট ফাউন্ডেশনের দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, এই হার্ট ফাউন্ডেশনে যাতে আগামী দিনে আরো বেশি অনুদান আসে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।আরও বৃহত্তর পরিসরে হাসপাতালটি কার্যক্রম পরিচালিত করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে আরও আন্তরিকতার সাথে কাজ করে ফাউন্ডেশনকে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি। ইতিমধ্যে ২৫০০ জনের হৃদরোগ সশনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম সম্মন্ন করা হয়েছে।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম ড. বজলুর রশীদ,ব রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুউল কবির ও রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী চেম্বারের সভাপতি হাসেন আলী। সভাপতিত্ব করেন, হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান।
সমাপনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন হার্ট ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাম্মদ হাবিবুর রহমান। এর আগে গত ২২ জুলাই এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এই ক্যাম্পিং এ চীনের চার সদস্যের চিকিৎসক প্রতিনিধি ছিলেন। এ কার্যক্রমে ২৬০০ জন রেজিষ্ট্রেশন করেছিলেন। এতে সহায়ক টিম হিসেবে কাজ করে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল ঢাকার শিশু হৃদরোগ বিভাগ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.