শাহাগোলা উপস্বাস্থ্য কেন্দ্র অবহেলায় জরাজীর্ণ,দ্রুত..

প্রকাশ: 23 July 2026 । 16:21 | আপডেট: 23 July 2026 । 17:14

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) করেসপন্ডেন্টঃ

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা উপস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে অবহেলা ও নানা সংকটে কার্যত অচল হয়ে পড়েছে। প্রয়োজনীয় জনবল, ওষুধ ও বিদ্যুৎ ব্যবস্থার অভাবে প্রত্যাশিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দেশের তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলেও শাহাগোলা উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সীমিত পরিসরে নামমাত্র সেবা মিললেও প্রয়োজনীয় ওষুধের সংকট, জনবল ঘাটতি এবং অবকাঠামোগত দুর্বলতার কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটির সংস্কার, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, চিকিৎসক ও অন্যান্য জনবল নিয়োগ এবং বিদ্যুৎসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা হোক। তারা বলেন, গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শাহাগোলা উপস্বাস্থ্য কেন্দ্রকে কার্যকর করে তোলা এখন সময়ের দাবি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!