আমিনবাজারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩ । ১৫:৩৮ | আপডেট: ২৯ জুলাই ২০২৩ । ১৫:৩৮
মোঃ বিপুল পারভেজ মিরাজ স্টাফ করেসপন্ডেন্ট:-
রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিনবাজারে বিএনপি ও যুবলীগের অবস্থান কর্মসূচি থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী লেনে আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে পুলিশের এই উপস্থিতি দেখা গেছে।
২০ জন করে পাঁচ প্লাটুন পুলিশ সদস্য রয়েছে। এছাড়া এপিসি বুলেট প্রুফ একটি সাদা রঙের সাঁজোয়া যান দাঁড়িয়ে রয়েছে। তবে দুই দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহ বলেন, আমরা সব বিষয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে সার্বক্ষণিক তৎপর রয়েছি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.