নওগাঁয় অসহায় ও অসুস্থদের মাঝে..
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ । ১৬:২১ | আপডেট: ২২ জুলাই ২০২৬ । ১৬:২১
মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) করেসপন্ডেন্টঃ
নওগাঁর আত্রাই উপজেলায় দরিদ্র, অসহায় ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তার জন্য এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ১৭ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.