সংবাদ শিরোনাম
চেক জালিয়াতির মামলার সেই হরিদাসের এক বছরের কারাদণ্ড ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত আগৈলঝাড়ায় সদ্য যোগদানকৃত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শোককে শক্তিতে বদলে এগিয়ে যেতে হবে : ডা. জুবাইদা রহমান ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শ্রীমঙ্গলে ১৮ ফুট দৈর্ঘ্যের ও ৩৫ কেজি ওজনের বিশাল অজগর উদ্ধার রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশু হৃদরোগ ফ্রি ক্যাম্প আগামীকাল শুরু শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে দুই মাসব্যাপী বইপড়া উৎসবের উদ্বোধন দিল্লিতে দফায় দফায় সংঘর্ষে ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক সিগন্যাল

চেক জালিয়াতির মামলার সেই হরিদাসের..

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ । ২০:০৯ | আপডেট: ২১ জুলাই ২০২৬ । ২০:০৯

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বহুল আলোচিত সেই হরিদাস চন্দ্র তরনী দাসকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড করেছে ময়মনসিংহ জেলার অর্থঋন আদালত।

২১ জুলাই মঙ্গলবার সকালে ময়মনসিংহ অর্থঋন আদালত ০৪ এর বিচারক রায় কার্যকর করার নির্দেশ প্রদান করেন।

এর আগে সাজা পরোয়ানায় তাকে গ্রেফতার দেখানো হয়।

আইনজীবীরা জানান এক বছর আগে হরিদাস চন্দ্র তরনী দাসকে বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা হয়।দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন।

এদিকে রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা দায়রা জজ আদালতের পিপি আনোয়ার আজিম টুটুল।তিনি জানান সাজা পরোয়ানা ভুক্ত হওয়ায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত রায় কার্যকরের নির্দেশ প্রদান করেন।

এদিকে হরিদাস চন্দ্র তরনী দাসকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে সকাল থেকে গোটা আদালত এলাকা নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়।বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সর্বোচ্চ সর্তক অবস্থায় দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনির সদস্যদের।

উল্লেখ্য ঢাকা উত্তরা থানার দায়ের করা একটি মামলায়
গত ১২ জুলাই সিআইডি একটি টিম মানিলন্ডারিং আইনের মামলায় গ্রেফতার করে হরিদাস চন্দ্র তরনী দাসকে।১৩ জুলাই তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত ৪ দিনের রিমান্ড মন্জুর করেন।রিমান্ড শেষে আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!