বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের নতুন মুকুট, ফিফা..
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ । ১২:২২ | আপডেট: ২১ জুলাই ২০২৬ । ১২:২২
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
বিশ্বকাপ ফাইনালের হার থেকে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি আর্জেন্টিনা। এরই মধ্যে আলবিসেলেস্তাদের জন্য এলো আরও এক বড় ধাক্কা। বিশ্বকাপের শিরোপা হারানোর পর এবার ফিফা র্যাংকিংয়ের এক নম্বর স্থানও হারিয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। অপরাজিত থেকে বিশ্বকাপ জেতা স্পেনের রেটিং পয়েন্ট এখন ১৯৯৫.৮৮, যা আগের তুলনায় ৩০.২৭ পয়েন্ট বেশি।
অন্যদিকে আর্জেন্টিনার পয়েন্ট ১৯৭০.৩৭-ই রয়েছে। কোনো পয়েন্ট না বাড়লেও বা না কমলেও এক ধাপ পিছিয়ে দুই নম্বরে নেমে গেছে তারা।
বিশ্বকাপের অপর দুই সেমিফাইনালিস্ট ফ্রান্স ও ইংল্যান্ড যথাক্রমে তিন ও চার নম্বরে রয়েছে। ফ্রান্সের পয়েন্ট ১৯৪৮.৯৭, আর ৩৩.৪১ পয়েন্ট বাড়িয়ে ইংল্যান্ডের পয়েন্ট দাঁড়িয়েছে ১৯২২.৮৩।
পর্তুগাল দুই ধাপ পিছিয়ে যাওয়ায় এক ধাপ করে এগিয়েছে ব্রাজিল ও মরক্কো। ১৮০৪.৯২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিল। আর ১৮০৩.৯৯ পয়েন্ট নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ছয়ে উঠে এসেছে মরক্কো।
সাত নম্বরে নেমে গেছে পর্তুগাল (১৭৮৭.৮৫ পয়েন্ট)। বেলজিয়াম উঠে এসেছে আট নম্বরে (১৭৭৮.৩৬), আর নেদারল্যান্ডস নেমেছে নয় নম্বরে (১৭৭৫.৫৪)। চার ধাপ এগিয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছে মেক্সিকো, তাদের পয়েন্ট ১৭৫৪.৩০।
সর্বশেষ র্যাংকিংয়ে সবচেয়ে বড় অবনমন হয়েছে তিউনিশিয়ার। ১২ ধাপ পিছিয়ে তারা এখন ৫৭তম স্থানে, পয়েন্ট ১৪২৬.৫৮। অন্যদিকে বাংলাদেশ আগের অবস্থান ১৮১তম স্থানেই রয়েছে। তাদের বর্তমান পয়েন্ট ৯০২.৯৩।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.