পটুয়াখালীতে প্রয়াত সাংবাদিক জাকির মাহমুদ..

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ । ২১:৩৭ | আপডেট: ২০ জুলাই ২০২৬ । ২১:৩৭

পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

পটুয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং দৈনিক মানবকণ্ঠ ও ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার জেলা প্রতিনিধি মরহুম জাকির মাহমুদ সেলিমের রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালী প্রেসক্লাবে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। স্মরণসভায় বক্তারা মরহুম জাকির মাহমুদ সেলিমের পেশাগত সততা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং স্থানীয় মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “জাকির মাহমুদ সেলিম আমাদের একই চেতনা ও আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক ছিলেন। আদর্শ, সততা ও পেশাগত দায়িত্ববোধের কারণে তিনি সবার কাছে সম্মানিত ছিলেন। তাঁর পরিবার যেন কখনো নিজেদের একা মনে না করে—আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। তাঁর আদর্শ ও কর্ম আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”। তাঁর অকাল মৃত্যু জেলার সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।” অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া এবং মরহুমের পুত্র আপন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সদস্য নির্মল কুমার রক্ষিত, আজীবন সদস্য অতুল চন্দ্র দাস, সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন বাদল, অর্থ বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, কার্যনির্বাহী পরিষদের সদস্য শংকর লাল দাস, চিন্ময় কর্মকার, মশিউর রহমান বাবলু, এইচ. এম. মোজাহিদুল ইসলাম নান্নু, মো: শাহীন খান, রাজীব দেবনাথ, অপূর্ব সরকার সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে মরহুম জাকির মাহমুদ সেলিমের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!