জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের..

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ । ১৭:০৬ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ । ১৭:০৯

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এ বিতর্কের অবসান হওয়া উচিত।

আজ রবিবার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আয়োজনে জুলাই শহিদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তবে আলোচনার মাধ্যমে এ বিতর্কের সমাধান হবে বলে প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর। এ সময় তিনি বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসারও আহবান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে।

আমাদের আস্থা ও বিশ্বাস আছে, আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সরকার সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে।’

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!