ওমানে এএইচএফ কাপের মুকুট বাংলাদেশের..

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ । ১৪:৩৩ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ । ১৪:৩৩

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। সারা বিশ্বের মতো বাংলাদেশও বিশ্বকাপ উন্মাদনায় ব্যস্ত। এর মধ্যেই বাংলাদেশ নারী অ-২০ হকি দল সাফল্য পেয়েছে। ওমানে গতকাল (শনিবার) রাতে ফাইনালে তারা কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে অ-২০ এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশে হকির সংস্কৃতি অনেক পুরোনো হলেও নারী হকির প্রচলন খুব বেশি দিনের নয়। সিনিয়র জাতীয় দল সম্প্রতি প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে রানার্সআপ হয়ে নিজেদের যোগ্যতা দিয়ে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করেছে।

সিনিয়র দলের সাফল্যের পর এএইচএফ কাপ অ-২০ টুর্নামেন্টে দল পাঠানোর সিদ্ধান্ত নেয় ফেডারেশন। নারী অ-২০ দল কাজাখস্তানে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আরেকটি সাফল্য এনেছে। সিনিয়র দলের অনেক খেলোয়াড়ই রয়েছেন এই স্কোয়াডে।

জাতীয় ক্রীড়া পরিষদ আজ ২৬ ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে আবার অ্যাডহক কমিটি করেছে। হকিও তন্মেধ্যে অন্যতম। হকি ফেডারেশনের কমিটি রদবদলের দিনেই একটি সাফল্য উপহার দিয়েছেন নারী খেলোয়াড়রা। যা নতুন কমিটির জন্য দারুণ সূচনা ও বিগত কমিটির প্রাপ্তি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!