আগৈলঝাড়ায় জুলাই শহিদ দিবস ২০২৬..
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ । ২২:৩৬ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ । ২২:৩৬
জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ
বরিশালের আগৈলঝাড়ায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুজদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, জুলাই যোদ্ধা আবুল হোসেন মোল্লা, হাবিবুর রহমান মুন্সি, মেহেদী হাসান, গণঅভ্যুত্থানে নিহত সাগরের মা আম্বিয়া বেগম
প্রমুখ।
দিবসটি উপলক্ষে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দোয়া মাহফিল, মন্দির, গীর্জায় প্রার্থনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এসব আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.