জুলাই সনদ বাস্তবায়ন করবে জনগণের..

প্রকাশ: 16 July 2026 । 17:28 | আপডেট: 16 July 2026 । 17:28

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শহিদ আবু সাঈদ স্মরণে শোকসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, নির্বাচিত সংসদের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘রংপুরসহ সারাদেশের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে। দ্রুতই শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণকাজ শুরু হবে।’

অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আযাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!