শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ । ১৭:২০ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ । ১৭:২০

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকায় একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উত্তর ভাড়াউড়া এলাকার যোবায়ের আহমেদের বাড়িতে অজগর সাপটি দেখা যায়। পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন ধরে তাদের হাঁস ও মুরগির বাচ্চা রহস্যজনকভাবে হারিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে হঠাৎ তারা দেখতে পান, একটি অজগর সাপ বাড়ির দেয়ালের ওপর থেকে পাশের একটি গাছের দিকে যাচ্ছে। তখন তাদের ধারণা হয়, হারিয়ে যাওয়া হাঁস ও মুরগির বাচ্চাগুলো সম্ভবত সাপটিই খেয়ে ফেলেছে।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

পরে উদ্ধারকৃত অজগর সাপটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!