শ্রীমঙ্গলে পল হ্যারিস রোটারি উচ্চ..
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ । ১৫:১৬ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ । ১৬:১৮
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ে (প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি) শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, নৈতিক মূল্যবোধ গঠন এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন বিষয়ে অভিভাবকদের সম্পৃক্ততা নিশ্চিত করতে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল রোটারি ক্লাবের সভাপতি মশিউর রহমান রিপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রোটারিয়ান অধ্যাপক অবিনাশ আচার্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক আতাউর রহমান কাজল, এস. কে. দাশ সুমনসহ বিভিন্ন শ্রেণির অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, একটি শিশুর সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয় ও অভিভাবকের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং ঘরে লেখাপড়ার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, পাঠদানের মান এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষার মান আরও উন্নত করতে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ তুলে ধরেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এসব পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমাবেশটি প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় এবং শিক্ষার্থীদের কল্যাণে বিদ্যালয়-অভিভাবকের পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয়ে শেষ হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.