রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন..
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ । ২০:২৪ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ । ২০:২৪
“ ব্যুরো চীফ, রাজশাহী ”
রাজশাহী মহানগরীতে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নগরীরে গ্রেটার রোর্ড এলাকায় অবস্থিত নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা রাজশাহীর নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থার আইন উপদেষ্টা এ্যাড. সাইফুর রহমান খান রানা। বিশেষ অতিথি ছিলেন, সংস্থাটির আরেক আইন উপদেষ্টা এ্যাড. শামিমা খানম কাজলি। আলোচক ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর রাজশাহী প্রতিনিধি ও দৈনিক নতুন প্রভাতের মফস্বল সম্পাদক এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ওমর ফারুক।
স্বাগত বক্তব্য রাখেন, অপরাজিতা যুব উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রেহেনা বেগম। সভায় সংস্থার নারী সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনার সভার উন্মুক্ত আলোচনা পর্বে নারীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.