আগৈলঝাড়ায় নবাগত ইউএনও’র সাথে মতবিনিময়..
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ । ১৭:৪০ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ । ২১:০১
জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ
বরিশালের আগৈলঝাড়ায় সদ্য যোগদানকৃত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আগৈলঝাড়া ওসি তদন্ত সুশংকর মল্লিক, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, প্রেসক্লাব সভাপতি শামীমুল ইসলাম শামীম, উপজেলা এনসিপি’র আহ্বায়ক মাজহারুল ইসলাম নিপু, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশগুপ্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ ফজলুল হক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রী, জুলাই যোদ্ধা আবুল মোল্লা, হাবিবুর রহমান মুন্সি, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সামচুল হক খোকন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ রাসেল প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। এ লক্ষ্যে সর্বস্তরের সকলের সহযোগীতা কামনা করে। এয়াড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.