বিশ্ব দরবারে শক্তিশালী হবে ‘মেড..

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ । ১৯:১৩ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ । ১৯:১৪

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশে আন্তর্জাতিক মানের ডিজিটাল ডিভাইস উৎপাদন ও সংযোজন শিল্পের বিকাশে যুগোপযোগী শুল্ক সুবিধা দিয়েছে সরকার। এতে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড বিশ্ববাজারে আরও শক্তিশালী হবে এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে সুলতানা আহমেদের (সংরক্ষিত মহিলা আসন-১৭) এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, নোটবুক, নোটপ্যাড, ট্যাব, সার্ভার, প্রিন্টার, স্ক্যানার, রাউটার, নেটওয়ার্ক ডিভাইস, মনিটর, ডিজিটাল ওয়াচ এবং মোবাইল প্রযুক্তিপণ্য দেশে উৎপাদন ও সংযোজনের জন্য বিশেষ শুল্ক সুবিধা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, এসব পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস শুল্ক, সম্পূরক শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।

এছাড়া দেশে ডিজিটাল ডিভাইস সংযোজন (অ্যাসেম্বলিং) শিল্পের জন্য আমদানিকৃত কাঁচামালের ওপর ৫ শতাংশের অতিরিক্ত কাস্টমস শুল্ক ছাড়া সম্পূরক শুল্ক, রেগুলেটরি ডিউটি ও ভ্যাটও মওকুফের সুবিধা দেওয়া হয়েছে।

সরকারপ্রধান বলেন, এ ধরনের যুগোপযোগী শুল্ক সুবিধার ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে স্থানীয় শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে, বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট হবে এবং ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড বিশ্ব দরবারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

তিনি আরও বলেন, এর ফলে উন্নত প্রযুক্তিপণ্য কম দামে সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। একই সঙ্গে শিক্ষা, স্টার্টআপ, ফ্রিল্যান্সিং এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতসহ বিভিন্ন ক্ষেত্রে তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!