২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক..
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ । ১৫:৩১ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ । ১৫:৩১
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক প্রতিযোগিতাসহ মোট ২১টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পদক বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এর আগে সকালে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার আহ্বান জানান।
সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় দেশের প্রায় ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এর আওতায় আজ আনুষ্ঠানিকভাবে পদক ও সম্মাননা প্রদান করা হচ্ছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.