ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আলিফ নুরঃ..

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ । ১৩:২১ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ । ১৫:৪৪

ষ্টাফ করেসপন্ডেন্টঃ

আলিফ নুর ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। সে বাউফল উপজেলার বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করে। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। এর আগে বাংলাদেশ স্কাউটস এর কাব স্কাউট শাখার শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেন নুর।

আলিফ নুর বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের মোঃ আইয়ুবুর রহমান ও নাজমুন নাহার তমা দম্পতির তিন সন্তানের
মধ্যে মেঝো ছেলে। আলিফ নূর এর বাবা মোঃ আইয়ুবুর রহমান ভোলার আঞ্চলিক কার্যালয় অগ্রণী ব্যাংক পিএলসি’ সিনিয়র প্রিন্সিপাল অফিসার কর্মরত আছেন। ভবিষ্যতে সে একজন মানবিক ডাক্তার হতে আগ্রহী। তার এ সাফল্যে মোঃ আইয়ুবুর রহমান, শিক্ষক মণ্ডলী প্রত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিষয়ে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় তার সাফল্য কামনা করেন। ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সবার কাছে দোয়া চেয়েছে আলিফ নুর ও তার পরিবার।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!