রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট..

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ । ১২:০২ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ । ১২:০২

“ ব্যুরো চীফ, রাজশাহী ”

রাজশাহী জেলার সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) বেলা পৌনে ১১ টায় রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা. আব্দুল আউয়াল।

বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের এ সময়ে সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্তে ফ্যাক্ট-চেকিং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল ও নির্ভুল সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

তিন দিনব্যাপী এ কর্মশালায় রাজশাহী জেলার বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে এআই টুলসের কার্যকর ব্যবহার, তথ্য যাচাই-বাছাইয়ের কৌশল, ডিজিটাল নিরাপত্তা এবং ভুয়া তথ্য শনাক্তকরণসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ১৭ জুলাই কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনীর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!