আগৈলঝাড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর গলায়..
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ । ১৯:৫৪ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ । ১৯:৫৪
জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামে কাকলী আক্তার (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বড় বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং ছোট বাশাইল গ্রামের কালাম মোল্লার কনিষ্ঠ মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকালে কালাম মোল্লা পাশের বাশাইল বাজারে যান। এ সময় বড় মেয়ে রুমা বেগম বাড়ির রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন এবং কাকলী ঘরের বিভিন্ন গৃহস্থালি কাজ করছিল। সকাল আনুমানিক ১১টার দিকে রুমা বেগম ঘরে প্রবেশ করে কাকলীকে ঘরের আড়ার সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে তার চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন ছুটে এসে তাকে দ্রুত নামিয়ে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে আগৈলঝাড়া থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় আগৈলঝাড়া থানায় অপমৃত্যু মামলা নং-০৮, তারিখ: ১৪/০৭/২০২৬ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদনসহ তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ আরও জানায়, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.