দেশের উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার..

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ । ১৮:৩২ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ । ১৮:৩২

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

যারা উদ্যোক্তা হয়েছেন কিংবা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের পাশে সরকার সবসময় থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নতুন উদ্যোগ গড়ে তোলার পথ সহজ নয়, তবে দৃঢ় ইচ্ছাশক্তি, পরিশ্রম ও অধ্যবসায় থাকলে সফলতা অর্জন সম্ভব।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এখন কাজ করার সময়। নতুন উদ্যোক্তাদের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও সাহস ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, “আপনাদের অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু সরকার সহযোগিতার জন্য আপনাদের পাশে রয়েছে। আপনাদের পথ দেখাতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, দেশের অনেক তরুণ ইতোমধ্যে নিজেদের উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই ধারা আরও বিস্তৃত হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি বলেন, “আপনাদের অনেকেই ইতোমধ্যে বেশ এগিয়ে গেছেন। মানুষ, সমাজ এবং দেশের জন্য কাজ করছেন। দেশের লাখো কোটি মানুষের আপনাদের প্রয়োজন। এই দেশেরও প্রয়োজন আপনাদের।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থী এবং বিভিন্ন খাতের সফল উদ্যোক্তারা অংশ নেন। অনুষ্ঠানে তরুণদের উদ্ভাবনী চিন্তা, স্টার্টআপ সংস্কৃতি এবং উদ্যোক্তা উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

 

 

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!