বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায়..
প্রকাশ: 13 July 2026 । 17:58 | আপডেট: 13 July 2026 । 17:58
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।
সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুরে তিনি সেখানে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর আগে গৌরনদী উপজেলার নবখননকৃত সরিকল–বাটাজোর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাঁদের খোঁজখবর নেন, বিভিন্ন সুবিধা–অসুবিধার কথা শোনেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
বরিশালে তাঁর প্রথম সরকারি সফরের অংশ হিসেবে সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ভোর ৫টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি।
বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সভায় অংশগ্রহণের কথা রয়েছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। দিনব্যাপী সফর শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.