মির্জাগঞ্জে ভূমি অফিসে এক দালাল..
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ । ১৯:০৩ | আপডেট: ১২ জুলাই ২০২৬ । ১৯:০৪
মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জের দেউলী সুবিদখালী ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে মোঃ বাবলু হাসান (২৮) নামে এক দালালকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার(১২ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ রাসেল মুন্সী। দণ্ডপ্রাপ্ত মোঃ বাবলু হাসান উপজেলার সুবিদখালী গ্রামের মোঃ মোশারফ হাওলাদারের পূত্র। পরে তাকে মির্জাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সুবিদখালী ইউনিয়ন ভূমি অফিসে আগত সেবা গ্রহীতা নারী পুরুষদের বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার নাম করে সরকার নির্ধারিত সেবামূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানি করে আসছিল। অর্থ আদায় ও হয়রানির বিষয়ে কিছুদিন পূর্বে একাধিক সেবা গ্রহীতা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাসেল মোল্লার নিকট অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) বাবলু হাসানকে ভূমি অফিসে প্রবেশ না করতে একাধিক বার সতর্ক করে দেন। গতকাল রবিবার দুপুরে বাবলু হাসান ভূমি অফিসে প্রবেশ করে সেবা গ্রহীতাদেরকে সেবা পাইয়ে দেয়ার নামে অর্থ আদায়ের চেষ্টা করে, এসময় কয়েকজন সেবা গ্রহীতা সহকারী কমিশনার (ভূমি) কে জানালে তিনি এসময় ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে হাতেনাতে ওই দালালকে আটক করেন। পরে আটককৃত ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ রাসেল মুন্সী বলেন,উপজেলার ভূমি অফিসকে দালাল মুক্ত রাখতে ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। একাধিক ভূমি সেবা গ্রহীতার অভিযোগে ভিত্তিতে পূর্বে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। আজ রবিবার সে ভূমি অফিসে প্রবেশ করে সেবা গ্রহীতাদেরকে হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টাকালে তাকে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক মাসের বিনাশ্রম দন্ড দেয়া হয়েছে। উপজেলা ভূমি অফিসকে দালাল মুক্ত করে জনবান্ধব করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.