গোবিন্দগঞ্জে র‌্যাবের যৌথ অভিযানে ২৪৯..

প্রকাশ: 28 July 2023 । 18:31 | আপডেট: 28 July 2023 । 18:32

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২৪৯ বোতল ফেনসিডিল ও মাদক বহনের একটি কার্গো ট্রাক জব্দ করেছে র‌্যাব। এসময় মানিক হোসেন (৩৩) ও মহসিন আলী (২৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার মানিক হোসেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী গ্রামের আকিম উদ্দিনের ছেলে ও মহসিন আলী সদর উপজেলার চরগোকুন্ডা গ্রামের আছির উদ্দিনের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ জুলাই) র‍্যাব-১৩, রংপুর, ব্যাটালিয়ন সদর ও গাইবান্ধা ক্যাম্পের একটি যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকায় মিজানুরের বাসার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়।
এসময় রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে একটি কার্গো ট্রাক তল্লাশি করা হয়। এতে ২৪৯ বোতল ফেনসিডিলসহ ওই মাদক করাবারিদের গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়। মাহমুদ বশির আহমেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী চক্রের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!