গৌরনদীতে মাই টিভির চেয়ারম্যান নাসির..
প্রকাশ: ২৮ জুলাই ২০২৩ । ১৮:১৩ | আপডেট: ২৮ জুলাই ২০২৩ । ১৮:১৩
মোঃ রফিকুল ইসলাম সবুজ গৌরনদী করেসপন্ডেন্ট:-
জননন্দিত টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর জন্মদিন উপলক্ষে বরিশালের গৌরনদীতে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মাই টিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে শুক্রবার সকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বঙ্গবন্ধু কবিতা পরিষদের সভাপতি ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফের) উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা ফারুক হাসান, বরিশাল মেট্রোর নির্বাহী সম্পাদক আরিফিন রিয়াদ, সহ বিশিষ্টজনেরা।
শেষে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন কারী সাকিবুল্লাহ্ বেলালী।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.