তালতলীতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ: 28 July 2023 । 17:08 | আপডেট: 28 July 2023 । 17:08

মোহাম্মদ হাইরাজ তালতলী করেসপন্ডেন্ট বরগুনা

বরগুনার তালতলীতে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। একই দিনে বঙ্গবন্ধুর দৌহিত্র, শেখ হাসিনার পুত্র ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু। বৃহস্পতিবার রাতে ঠংপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক অস্থায়ী কার্যলয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তপুর সঞ্চলনায় কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কবির হোসেন,যুবলীগ নেতা তারেকুজ্জামান তারেক,ইউপি সদস্য রতন বিশ্বাস প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!