গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর..
প্রকাশ: 28 July 2023 । 00:05 | আপডেট: 28 July 2023 । 00:05
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা
গাইবান্ধার সদর উপজেলায় পুকুরের (ডোবা) পানিতে ডুবে মিজানুর রহমান (৪) ও জান্নাতী আক্তার (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা ও ভাগনি। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের শিমুলতাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই গ্রামের আনছার আলীর ছেলে ও জান্নাতী আক্তার আজাদুল ইসলামের মেয়ে।
স্বজনরা জানায়, ওই সময় মিজানুর ও জান্নাতি বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি পুকুরে শিশুদের মরদেহ ভাসতে দেখা যায়। এ ব্যাপারে বাদিখালি ইউনিয়ন পষিদের (ইউপি) সদস্য শফিকুল ইসলাম সবুজ বলেন, এই এলাকায় পুকুরের পানিদে ডুবে দুইজন শিশুর মৃত্যুর খবর শুনেছি। এমন ঘটনা খুবই দুঃখজনক।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.