চিকেন ফিঙ্গার্স
প্রকাশ: 30 June 2026 । 12:51 | আপডেট: 30 June 2026 । 12:51
আরএইচবি নিউজ ডেস্কঃ-
মুরগি দিয়ে তৈরি নানা খাবারই তো খাওয়া হয় প্রতিদিন, চিকেন ফিঙ্গার্স তৈরি করেছেন কখনো? সুস্বাদু ও স্বাস্থ্যকর এই খাবারটি ছোট-বড় সবারই ভালো লাগবে। চলুন তবে শিখে নিই সুস্বাদু চিকেন ফিঙ্গার্স
তৈরির সহজ উপায়-
উপকরণ:-
মুরগির বুকের মাংস ২৫০ গ্রাম, ডিম ১টি, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া ১ চিমটি, লবণ ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, চিনি ১ চিমটি, তেল ২ কাপ।
প্রস্তুত প্রণালি :-
মাংস চিকন করে কেটে নিন। ধুয়ে লবণ, মরিচ গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ডিম, লেবুর রস, চিনি ও কর্নফ্লাওয়ার দিয়ে ১ ঘণ্টা মাখিয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে (মাঝারি আঁচে) বাদামি করে ভাজুন। লক্ষ রাখবেন, যেন মচমচে হয়। সস বা পুদিনা পাতায় চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.