শ্রীমঙ্গলে পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশার..
প্রকাশ: 27 July 2023 । 15:01 | আপডেট: 27 July 2023 । 15:01
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। বৃহস্পাতিবার ১৯তম দিনে শ্রীমঙ্গল শহরের চাল বাজার, কাঁচা বাজার, সবজি বাজার ও স্টেশন রোড এলাকায় মশার ওষুধ স্প্রে করা হয়। পাশাপাশি সাধারন মানুষের মাঝে শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, প্যানেল মেয়র কাজী আব্দুল করিম, অফিস সহকারি অসীম রায় প্রমুখ।
প্রসঙ্গত গত ৯ জুলাই শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, আমরা বছরজুড়ে পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে মশক নিধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি। ইদানিং সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তাই মশক নিধন কার্যক্রম ব্যাপক আকারে শুরু করেছি।
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তাই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। মেয়র ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির-উঠান, আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.