তামান্নার আঙুলে দুই কোটির আংটি,..
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ । ২০:০৭ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ । ২০:০৭
তানজিয়া রহমান বিনোদন করেসপন্ডেন্ট
বলিউড ও দক্ষিণি চলচ্চিত্রাঙ্গনে দাপিয়ে বেড়াচ্ছেন তামান্না ভাটিয়া। অভিনয় দক্ষতা ও সৌন্দর্য দিয়ে দুই অঙ্গনেই নিজের জায়গা করেছেন মজবুত। নতুন খবর হলো, এবার এই সুন্দরীর আঙ্গুলে দুই কোটি রুপির আংটি পরিয়ে দিলেন দক্ষিণি তারকা রামচরণের স্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তামান্নার ক্যারিয়ারের অন্যতম একটি ছবি হলো ‘সাই রা নরসিমা রেড্ডি’ ছবি। এই ছবির প্রযোজক ছিলেন রাম চরণ ও তার স্ত্রী উপাসনা। তাদের বাবার স্বপ্নের ছবি ছিল এই ‘সাই রা নরসিমা রেড্ডি’। এতে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন তামান্না ভাটিয়া। চিরঞ্জীবীর এই ছবি দর্শক মহলে খুব একটা হিট না হলেও, তাদের এই ছবি নিয়ে পারিবারিক উত্তেজনার পারদ ছিল তুঙ্গে।
তবে এই ছবিতে অভিনয় করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন তামান্না। তাই খুশি হয়ে তাকে রাম চরণ ও তার স্ত্রী উপাসনা এই উপহার দিয়েছিলেন। সম্প্রতি তামান্নার আঙুলে এই বহুমূল্যের আংটি চোখ পড়তেই নেটিজেনদের প্রশ্ন ছিল কে দিল এই আংটি। এরপরই জানা যায়, অভিনয় করে সুখ্যাতি কুড়িয়ে এই আংটি উপহার পেয়েছেন তামান্না ভাটিয়া।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.