মক্কায় দিনাজপুরের নবাবগঞ্জের এক হজযাত্রীর..
প্রকাশ: 9 May 2026 । 11:24 | আপডেট: 9 May 2026 । 11:24
মোঃ লুৎফর রহমান, ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুরঃ
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মো. আজহারুল ইসলাম (৭০) নামের এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৮ মে ) বিকেল ৫ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মৃত হজযাত্রীর ছেলে কিবরিয়া হোসেন।
মৃত আজহারুল ইসলাম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের রাঘবিন্দ্রপুর গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।পেশাগত জীবনে তিনি নবাবগঞ্জ আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক ছিলেন।
হজযাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান আজহারুল ইসলাম। তার সঙ্গে স্ত্রীও ছিলেন। মক্কায় অবস্থানকালে গতকাল বৃহস্পতিবার (০৭ মে) আজহারুল ইসলাম জর ও কাশি অনুভব করলে তাকে মক্কায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়।
পরে শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদুল হারামে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মক্কার শারায়া কবরস্থানে দাফন করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.