ঝালকাঠির কাঠালিয়ার কচুয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড়..
প্রকাশ: 11 April 2026 । 18:28 | আপডেট: 11 April 2026 । 18:28
মোঃ মাছুম বিল্লাহ, কাঁঠালিয়া করেসপন্ডেন্ট, ঝালকাঠিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া খন্দকার বাড়ির পিছনের মাঠে প্রতিবছরের ন্যায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ১৩ টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় মোঃ মহসিনের ঘোড়া প্রথম, মোঃ রিয়াদের ঘোড়া দ্বিতীয় ও মো. সিরাজ সিকদারের ঘোড়া তৃতীয় হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন বিশিষ্ট শিল্পপতি মোঃ শহীদুল ইসলাম। এ সময় শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা হেলাল কিরন, এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক এস এম মনিরুল ইসলাম রুঙ্গু, মোঃ জাকির হোসেন খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় উপলক্ষে মাঠের চারপাশে আয়োজন করা হয় মেলার। স্থানীয় শতশত নারী শিশু ও যুবকরা ঘোড়দৌঁড় উপভোগ করেন। স্থানীয় কচুয়া গ্রামের যুব সমাজ এ ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.