কলাপাড়ায় ২৫ জন ব্যক্তিকে দুরারোগ্য..

প্রকাশ: ২২ জুলাই ২০২৩ । ২১:১৮ | আপডেট: ২২ জুলাই ২০২৩ । ২১:১৮

রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী

কলাপাড়ায় ২৫ জন দুরারোগ্য ব্যাধি আক্রান্ত, দু:স্থ ও অসহায় মানুষ পেল ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার অনুদানের চেক। শনিবার দুপুরের দিকে কলাপাড়াা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অসুস্থ এসব মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মো. মহিববুর রহমান মহিব।

তথ্য সূত্রে জানা যায়, এবছর ২৫ জন দু:স্থ মানুষের মাঝে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ১৭ জন ক্যান্সার আক্রান্ত, ২ জন লিভার সিরোসিস, ২ জন ষ্ট্রোক প্যারালাইস, ৪ জন জন্মগত হৃদরোগ আক্রান্ত।

কলাপাড়া ইউএনও মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমলে দেশের একজন মানুষও বিনা চিকিৎসায় মারা যায়নি। দেশের একটি পরিবারও এখন আর গৃহহীন নেই। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে মিলে নৌকায় ভোট দিন।’ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শীলা রানী দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ প্রমূখ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!