গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ..

প্রকাশ: 7 April 2026 । 14:31 | আপডেট: 7 April 2026 । 14:56

আলমগীর সোহাগ :-

দেশজুড়ে চলছে হামের প্রাদুর্ভাব। সঠিক পরিকল্পনার অভাবে সারাদেশে হাম মহামারী রুপ নিয়েছে বলে সচেতন মহল মনে করেন। । সাম্প্রতিক বছরগুলোতে হামের এরকম মহামারী রুপ দেখা যায় নি। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে পুনরায় যত দ্রুত সম্ভব হামের টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ।

এদিকে হাম উপসর্গ নিয়ে  ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময় নতুন ভর্তি শিশুর সংখ্যা ২৩ জন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

অন্যদিকে বরিশাল শেবাচিম হাসপাতালে বর্তমানে হাম সংক্রমণের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে মোট ৭৮ জন। আর চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে ২০ জন। চলতি বছরে হামের মহামারী পর জানুয়ারি থেকে আজ পর্যন্ত বরিশাল সেবাচিম হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে মোট ২৫৪ জন।

অন্যদিকে, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের বরাতে জানানো হয়, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছিলেন মোট ৬৯৭ জন। যার মধ্যে ছাড়পত্র নিয়েছে ৪০১ জন।

বর্তমান সময়ে হামের এহেন সংক্রমণ বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাং শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘হাম অতি ছোঁয়াছে ব্যাধি । এই রোগ যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে তা নিয়ন্ত্রণে যথাযথ ব্যাবস্থা গ্রহণে বিভাগের সব হাসপাতালে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!