শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৪ ছিনতাইকারীসহ..
প্রকাশ: 6 April 2026 । 18:28 | আপডেট: 6 April 2026 । 18:28
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ৪ জন চিহ্নিত ছিনতাইকারীসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, রবিবার রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের সময় শ্রীমঙ্গল পৌরসভার চৌমুহনা এলাকায় এপেক্স শোরুমের সামনে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সাব-ইন্সপেক্টর সুজন কান্দি পালের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- খালেদ মিয়া (২৮), কাওছার মিয়া (২৮) এবং সিয়াম মিয়া (২০)। সকলেই শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।
এ সময় তাদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গিয়ার চাকু, রামদা ও চাকু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল রেলস্টেশন ও চৌমুহনা এলাকায় ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত।
এছাড়া একই দিনে থানার পৃথক অভিযানে পৌরসভার শাপলাবাগ এলাকা থেকে আরও এক ছিনতাইকারী শামীম মিয়া (২০)কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, একটি মারামারি মামলার আরও এক আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.