মির্জা ফখরুল পাকিস্তানকে অনুকরণ করে..
প্রকাশ: ২২ জুলাই ২০২৩ । ০০:২২ | আপডেট: ২২ জুলাই ২০২৩ । ০০:২২
সুজন খান স্টাফ করেসপন্ডেন্ট
শুক্রবার (২১ জুলাই) সকালে কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দেওয়ার আগে স্থানীয় সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের নির্বাচন হবে সংবিধানের আলোকে। বাংলাদেশের সংবিধানে আছে নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন পূর্ববর্তী সরকারের প্রধান। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকার প্রধান।
বিশ্বের কয়েকটি দেশের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ‘ওইসব দেশে নির্বাচনকালীন সরকার হয় সংবিধান অনুসারে। বাংলাদেশেও নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না।’
বিএনপির চলমান আন্দোলন ও সাংগঠনিক অবস্থার সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বিএনপি এখন হচ্ছে পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দি সিংহ। তারা গর্জন করতে পারে। তাদের অন্য কিছু করার সামর্থ্য নেই।’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এসেছে বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য। তাদের আসাটা ইতিবাচক।’
পরে জেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন মন্ত্রী। সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, স্থানীয় সংসদ সদস্যরা ছাড়াও আওয়ামী লীগের জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.