কলাপাড়ায় আরপিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা-ভাংচুরের..

প্রকাশ: 21 July 2023 । 15:50 | আপডেট: 21 July 2023 । 15:50

রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী

কলাপাড়ায় আরপিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ শ্রমিকের নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে আরপিসিএল এর এ্যাডমিন বিভাগের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন।
এ ঘটনায় শুক্রবার ভোররাতে শিমুল দাস (২৬) ও মাহিনুর খালাসী (৩৪) নামের দুই শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই বেতন-বোনাস নিয়ে বাঙ্গালী শ্রমিকদের অসন্তোষের ঘটনায় বাঙ্গালী শ্রমিকরা ৩ চাইনিজসহ আরপিসিএল এর ৪ নিরাপত্তা কর্মীকে মারধর করে। এসময় বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা, অফিস ভবন ও গাড়ী ভাংচুর করা হয়। এতে প্রায় ৭ লাখ ২ হাজার টাকার ক্ষতি সাধন হয়। পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, আরপিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের মামলায় ইতিমধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!