কাঁঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোরদৌঁড় অনুষ্ঠিত

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ । ১৯:৩৩ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ । ১৯:৩৩

মোঃ মাছুম বিল্লাহ, কাঁঠালিয়া করেসপন্ডেন্ট, ঝালকাঠিঃ-

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোরদৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের ইউপি সদস্য মোস্তাফা কামালের বাড়ির পিছনের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা আটটি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় মো. সিরাজ শিকদারের ঘোড়া প্রথম, মো. জালাল আকনের ঘোড়া দ্বিতীয় ও মো. এনায়েত শিকদারের ঘোড়া তৃতীয় হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় উপলক্ষে মাঠের চারপাশে আয়োজন করা হয় মেলার।

স্থানীয় শত শত নারী, পুরুষ, শিশু ও যুবকরা ঘোড়দৌঁড় উপভোগ করেন। লতাবুনিয়া গ্রামের যুব সমাজ ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!