ঈদের ছুটি শেষে ৭ দিন..

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ । ১৪:১০ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ । ১৪:১০

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও সচল হয়েছে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে শুরু হয় দুই দেশের মধ্যে পণ্য আদান প্রদান।

দীর্ঘ ছুটির কারণে এ সময় বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি ও খালাস সম্পূর্ণ বন্ধ থাকায় সরকারের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় ব্যাহত হয় এবং বন্দরে পণ্যজট সৃষ্টি হয়। তবে ছুটি শেষে কার্যক্রম শুরু হওয়ায় ধীরে ধীরে সেই পণ্যজট কমতে শুরু করেছে। বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, ঈদের ছুটি শেষে পুনরায় সব ধরনের কার্যক্রম চালু হয়েছে। দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। সূত্র জানায়, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি এবং ২০০ ট্রাক পণ্য রফতানি হয়। এছাড়া রেল পথেও হচ্ছে পণ্য আমদানি। বন্দর খেকে দৈনিক ৫০০ থেকে ৬০০ ট্রাক পণ্য খালাস হয়ে থাকে। এসব আমদানি পণ্য থেকে প্রতিদিন প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়। যা দেশের অর্থনীতিকে সচল রাখতে বড় ভূমিকা পালন করে আসছে।

আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পকলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস, শিশু খাদ্য, মাছ কেমিকেলসহ বিভিন্ন ধরনের পণ্য। রফতানি পণ্যের মধ্যে পাট, পাট তৈরি পণ্য, গার্মেন্টস, তৈরি পোশাক, কেমিকেল, বসুন্ধরা টিসু, মেলামাইন ও মাছ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!